Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : লালমনিরহাটে সাংবাদিককে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ

লালমনিরহাটে সাংবাদিককে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ
লালমনিরহাটে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা এবং ভিত্তিহীন মন্তব্য করে এক সাংবাদিককে হেয়প্রতিপন্ন করায় থানায় অভিযোগ হয়েছে।

এই সাংবাদিকের নাম ফারুক আহমেদ সূর্য। তিনি ভোরের চেতনা লালমনিরহাট জেলা প্রতিনিধি ফেসবুকে দুই ব্যক্তি তার ছবি ও নাম ব্যবহার করে তাকে অপমানিত করার চেষ্টা করেন এবং তাকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ।

শনিবার (৩ মে) লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২)।

 অভিযোগে জানা যায়, ২ মে শুক্রবার রাতে ‘জাতীয়তাবাদী যুবদল’ ও md rokon ফেসবুক আইডি থেকে ফারুক আহমেদ সূর্যের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা এবং বানোয়াট পোস্ট করা হয়।

সাংবাদিক সূর্য এই পোস্টটি দেখতে পেয়ে অভিযুক্তদের কল করে পোস্ট ডিলিট করার অনুরোধ করেন, কিন্তু তারা তা অস্বীকার করে এবং তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে শাসিয়ে দেয়। 

সাংবাদিক সূর্য বলেন, “তারা আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং নানা কথার মাধ্যমে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।

সদর থানার ওসি তদন্ত বাদল কুমার অভিযোগের প্রাপ্তি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF