Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : চায়ের দোকানে অন্তরালে ভারতীয় ইস্কাফ বিক্রির সময় বাপ-ছেলে গ্রেফতার

চায়ের দোকানে অন্তরালে ভারতীয় ইস্কাফ বিক্রির সময় বাপ-ছেলে গ্রেফতার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা বাপ-ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।

 শুক্রবার রাত ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষাফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫)  ও তার ছেলে জাহিদ হাসান (২০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়।

পরে বাপ-ছেলে দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF