Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার

স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী ও শাশুড়ি গ্রেফতার
হত্যাকান্ডের ১৪ দিনের মাথায় ঘাতক স্বামী তারেক মিয়া ও শাশুড়ি হাসু বেগম গ্রেফতার

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের  ভরতের কান্দি গ্রামে ১৩ইং  এপ্রিল, খাদিজা আক্তার (৩০)হত্যাকাণ্ডের ঘটনায়,তাঁর ভাই বাদী হয়ে মামলা  রুজু করা হয়।

 এর ই সূত্র ধরে, শিবপুর মডেল থানার,অফিসার ইনচার্জ আফজাল হুসাইনের তত্ত্বাবধানে এস আই ইসমাইল ও এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ নেত্রকোনা জেলার কালিয়াজুরী থানার আমানিয়া গ্রাম হইতে ২৭ইং এপ্রিল রবিবার, পুলিশ সূত্রে জানা যায়,ঘাতক স্বামী,  তারেক মিয়া (৩৫)পিতা চান মিয়া সাং- ভরতের কান্দি থানা, শিবপুর ও তার মা,হাসু বেগম (৫০) দ্বয় কে গ্রেফতার করা হয়।

ঘাতক তারেক তার স্ত্রীকে গামছা পেচিয়ে হত্যা করা সহ  হত্যাকাণ্ডের
  বিস্তারিত বর্ণনা দেয় ।

বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায়,স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানে  আগ্রহ প্রকাশ করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF