Logo
প্রিন্টের তারিখ: 24 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : কিশোরগঞ্জের পাকুন্দিয়া শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধসহ দুজন গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধসহ দুজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় বৃদ্ধসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 গ্রেপ্তার দুই ব্যক্তির নাম হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫৫)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপরে মেয়ে শিশুটি বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস আনতে যায়। এ সময় একটি সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে যান এবং বিভিন্ন গল্প করতে থাকেন। একপর্যায়ে হাছু মিয়া মেয়েটিকে ধর্ষণচেষ্টা চালান। এসব দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া এগিয়ে আসলে বৃদ্ধ হাছু মিয়া দৌড়ে পালিয়ে যান। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালান। এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরে এ বিষয়ে শিশুটি বাড়িতে কিছু বলেনি।

এদিকে গতকাল শিশুটিকে কাছাকাছি জায়গায় একা পেয়ে হাছু মিয়া আবারও শিশুটির পিছু নেন। পরে শিশুটি ভয়ে বাড়িতে দৌড়ে গিয়ে তাঁর মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। 

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আজ দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF