Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : রংপুরে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি:

রংপুরে মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি:
রংপুরের মমিনপুরে বাড়ি পোড়ানোর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে রংপুর সদর ইউনিয়নের মমিনপুর মিলের পাড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। জানা যায়,গত ১৪ এপ্রিল রাত ৪ টার দিকে  আনিছুর হকের বাসায় কে বা কাহারা আগুন দেন।

এই ঘটনার কোন রকম তদন্ত ছাড়াই নিরপরাধ ৭ জনকে  আসামী করে মামলা করা হয়। তারা হলেন, রংপুর সদর উপজেলার মৎসজিবী দলের সদস্য সচিব,মেজবাউল হৃদয়, ৪নং ওয়ার্ড, মমিনপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়াতাবাদী (বিএনপির) সাবেক সহ-সম্পাদক জাহেদুল ইসলাম, জাকারিয়া ইসলাম,শাহিন,রাজ্জাক, মুকুল, আপেলসহ অজ্ঞাতরা।

মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আনিছুর গংদের মিথ্যা মামলা ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা ও তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় তারা।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF