Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : বিরামপুরে ভুয়া সেনা সদস্য আটক

বিরামপুরে ভুয়া সেনা সদস্য আটক

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়  থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওৎ পেতে থাকা এক ভুয়া সেনা সদস্য আটক ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর শহরের শান্তিমোড় (মাহামুদপুর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিরামপুর পুলিশ ।

এসময় আরও তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য মো. আব্দুল কাদের ওরফে রোমান (২৫) উপজেলার কসবা সাগরপুর (পাঠানচড়া বাজারের পাশে) গ্রামের মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে।

গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য মো. আব্দুল কাদের ওরফে রোমানের দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

ওসি মমতাজুল হক আরও জানান,আটক ব্যক্তির উপর ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা (মামলা নম্বর-৩০) রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী ভুয়া সেনা সদস্য রোমানকে বুধবার দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এবং তার সঙ্গী  পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF