Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে ৭জন আহত , ঘরবাড়ী ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে ৭জন আহত , ঘরবাড়ী ভাঙচুর
গত কাল (২১ এপ্রিল)সোমবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে সামাজিক দুই দল আবু তালেবের সমর্থকদের সঙ্গে সং*ঘ*র্ষে জড়ায়ে পড়ে দবিরের সমর্থকরা।

জানা যায়, সকালে আনিপুর গ্রামে ক্ষেতে পানি দেওয়ার সময় দবিরের সমর্থক রাফিজের সঙ্গে কথা কাটাকাটি হয় আবু তালেবের সমর্থক আমিরুলের। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের লাল্টু, দবির, রাফিজ, ও মানিকের বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। 

হামলাকারীরা বাড়িঘরে ইটপাটকেল ছোড়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের টিন, দরজা জানালা ভাঙে। এসময় বেশ কিছু জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনাই দবির, লাল্টু, মানিক, বাপ্পি, রাফিজ, রফিক, আতিকুল সহ বেশ কয়েকজন আ*হ*ত হয়েছে বলে জানা গেছে। আ*হ*ত*রা শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

শৈলকূপা থানার ওসি মাছুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করতে পারেনি।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF