Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : খুলনায় আওয়ামীলীগের ঝটিকা মিছিল,বিভিন্ন থানায় ৩ মামলায় সাঁড়াশি অভিযানে ৩৯ নেতাকর্মী গেপ্তার

খুলনায়  আওয়ামীলীগের ঝটিকা মিছিল,বিভিন্ন থানায় ৩ মামলায়  সাঁড়াশি অভিযানে ৩৯ নেতাকর্মী গেপ্তার
গত ২০ এপ্রিল রবিবার সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদের মোড়ে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।

দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর এবং আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে। মামলার ঘটনায় অংশগ্রহণকারী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রাপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। 
উক্ত অভিযানে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।

মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রেফতার ৩৯ নেতাকর্মী

গত ২০ এপ্রিল রবিবার সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদের মোড়ে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে। 

দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর এবং আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে। মামলার ঘটনায় অংশগ্রহণকারী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রাপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।

মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF