Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটেছে। এতে গাড়িতে থাকা পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন- সৈনিক রমজান, তার বুকে ও পায়ে আঘাত লেগেছে এবং সৈনিক সৈকত, যিনি কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত পেয়েছেন। এ ছাড়া আংশিক আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF