Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : ভোলায় ধ্বংস করা হলো ৯ কোটি টাকার ইয়াবা

ভোলায় ধ্বংস করা হলো ৯ কোটি টাকার ইয়াবা
ভোলায় কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে উদ্ধার হওয়া ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এবং ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহকারী পরিচালক।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতসংলগ্ন ঝাউবন এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‍্যাবের যৌথ অভিযানে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি বস্তা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF