Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ফুলবাড়ীতে ইস্কাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ীতে ইস্কাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ইস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ীতে তল্লাশি করে বারান্দায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মাদক গুলো উদ্ধার করে।এ সময় মাদক ব্যবসায়ী রিয়াজুল হক বাঁধন (১৯) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও তার ভাই মাদক ব্যবসায়ী বিদ্যুৎ কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পশ্চিম ফুলমতি গ্রামের মোকছেদ আলীর ছেলে।  

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও তার ভাই পলাতক মাদক ব্যবসায়ী বিদ্যুৎ (২২) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমানের দিকনির্দেশনায় আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF