Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিব বিরুদ্ধে অর্থ অত্মসাতের ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ

ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিব বিরুদ্ধে অর্থ অত্মসাতের ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ
ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী ও সচিব নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে লাখ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে, অর্থ আত্মসাৎকারী প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী’র বিরুদ্ধে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যারা অনাস্থা প্রকাশ করে তাদের স্বাক্ষরিত অনাস্থা কপি ভোলা জেলা প্রশাসক, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখন পযর্ন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দূর্ণীতিবাজ প্যানেল চেয়ারম্যান ও সচিব নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেয়নি বলে জানান তারা।

এ ব্যাপারে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের লিখিত অভিযোগ ও ভিডিও বক্তব্য সূত্রে জানা যায়, মিলন চৌধুরী প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদ মাসিক সভা করেননি। সে গোপনে গোপনে কিছু সদস্যদের ভয় দেখিয়ে নোটিশবহি ও হাজিরা খাতায় স্বাক্ষর নেয়। মাসিক সভা সঠিক নিয়মে না করায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্বত হচ্ছে না এবং সাধারণ জনগনও ইউনিয়নের কোন তথ্য জানতে পারছে না।

২০২৪-২০২৫ অর্থ বছরে অনুমান ২৪,০০,০০০/- চব্বিশ লক্ষ টাকার উর্ধ্বে ট্যাক্স আদায় করা হয়েছে। উক্ত টাকার কিছু টাকা ইউনিয়ন তহবিলে জমা করা হয়েছে। জমাকৃত টাকার বেশির ভাগ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। অবশিষ্ট টাকার কোন হিসাব নাই বলে জানা যায়,প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী কাজ থেকে সোনালী ব্যাংক লিঃ, দৌলতখান শাখায় টাকা উত্তোলনের তথ্য জানতে চাইলে ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে বলে টাকা উত্তোলন করা হয়েছে। ব্যাংক স্টেটমেন দেওয়া যাবে না এই কথা বলে এড়িয়ে যায়। আরও জানা যায় প্যানেল চেয়ারম্যান বয়স্ক ভাতা বিধাবাভাত, মাতৃত্বকালীন ভাতা এবং ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের নিকট থেকে ৫,০০০/ টাকা করে নিয়েছেন।

এবং বিগত দিনগুলোতে প্যানেল চেয়ারম্যান জেলেদের বিজিএফ এর চাউল উত্তোলন করে কিছু চাউল জেলে এবং সাধারন মানুষের মধ্যে বিতরন করে অবশিষ্ট বেশিরভাগ চাল বিক্রয় করে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন। এবং ৭,৮,৯ সংকৃত মহিলা আসন দেলোয়ারা বেগম জানান, প্যানেল চেয়ারম্যান মুঠোফোনে কল দিয়ে যৌথ একাউন্টে কথা বলে তাকে পরিষদে আনা হয় এবং বলা হয় তিন চেক লাগবে সেটা স্বাক্ষর করার জন্য স্বাক্ষর করানো হয় এবং তাকে মিথ্যা অ্যাকাউন্ট কথা বলে ভয় ভীতি দেখানো হচ্ছে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে জিরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের বিক্ষুধ্ব ইউপি সদস্য/সদস্যা ও ওই ইউনিয়নের সচেতন মহল।

এ ব্যাপারে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী সাথে তাকে ফোন দেওয়ার পর সাংবাদিক পরিচয় দিলে সে ফোন কেটে দেয় পরে তাকে একা দিক বার ফোন দিলে সে ফোন রিসিব করেননি।

এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমরা তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।

পরে আমরা উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করি সে ফোন রিসিভ করেনি
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF