Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : মসজিদুল আকসা পুনরুদ্ধার ও ফিলিস্তিনের সমর্থনে দৌলতপুর বিক্ষোভ মিছিল

মসজিদুল আকসা পুনরুদ্ধার ও ফিলিস্তিনের সমর্থনে দৌলতপুর  বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনের সমর্থনে  মানিকগঞ্জের  দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার  ( ৭ এপ্রিল ) দৌলতপুর উপজেলার সাধারন তাওহীদি জনতার উদ্যোগে  এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি দৌলতপুর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্ট্যানে এসে সমাপ্ত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, “আজ জাতিসংঘ নিরব, বিশ্ববাসী নিরব, অথচ মুসলিম উম্মাহর রক্ত ঝরছে। জাতিসংঘের নির্লিপ্ততার কারণে আমাদের উচিত মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক বিচারিক কাঠগড়ায় তাদের দাঁড় করানো।”

বক্তারা আরও বলেন, “আমরা হয়তো সরাসরি যুদ্ধ করতে পারবো না, তবে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করতে পারি। সেই সঙ্গে যারা ইসরায়েলকে মদদ দেয়, সেই আমেরিকা ও ভারতের পণ্যও বর্জন করতে হবে।

সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় সোচ্চার থাকার ঘোষণা দেন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF