Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী - লাখপুর সড়কের, দড়িপাড়া মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত মোঃ সাকিব মিয়া (১৬) উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়ার মুসা মিয়ার ছেলে। সে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহতরা হলেন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়া গ্রামের রেনু লস্করের ছেলে মাসুম লস্কর (২০) ও মানিকদী দড়িপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)।

নিহতের পরিবার  ও এলাকাবাসী জানান ৬ এপ্রিল রবিবার রাত আটটায় মাসুম লস্কর ও সাকিব মিয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল।এরই মধ্যে মোটরসাইকেলটি মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে পথচারী সাব্বিরকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হোন্ডাতে থাকা দু'জনই ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দৌড়ে এসে  আহত তিনজনকে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে এসএসসি পরীক্ষার্থী সাকিবকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আহত অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে
বলে সূত্রে জানা যায়।।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF