Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ভালুকায় ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

ভালুকায় ফখরউদ্দিন আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
ময়মনসিংহের ভালুকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বিএনপি। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে উপজেলাজুড়ে এ কর্মসূচি চলছে।

কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (১০ নভেম্বর) ভালুকা সদর ও মেদুয়ারী ইউনিয়নে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

পরে রোগীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা জানান, বর্তমান সময়ের এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ এ সেবায় উপকৃত হচ্ছেন।

ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, আমরা যখন কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাই তখন বিভিন্ন মানুষ আসে চিকিৎসার জন্য টাকা চায়। তখন আমরা যে টাকা দেই, তা ডাক্তার খুঁজতেই চলে যায়। এ উপলব্ধি থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF