Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ দফার বার্তা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন সমন্বয়ক মোঃ আবদুল হান্নান মিজি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবুল কালাম কালন, আশিকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল ও জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ দল আজও মানুষের বিশ্বাসের প্রতীক। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।”

তারা আরও বলেন, “চাঁদপুর সদর–হাইমচর (৩) আসনের বিএনপি সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা রাজরাজেশ্বর ইউনিয়নের জনগণের অঙ্গীকার।”
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF