Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ

কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ
দিনাজপুরে কাহারোল উপজেলার ১ নং ডাবর ইউনিয়নের কোটগাঁও এলাকা ধানক্ষেত থেকে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি কামাল হোসেন পায়েল পিতা:মৃত নূর হোসেন এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

গতকাল ৮ নভেম্বর শনিবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ।

নিহত ঐ তৃতীয় লিঙ্গের কামাল হোসেন পায়েল  জয়নন্দ দোহচি মধুপুর প্রাইমারি স্কুলের পাশে ভাড়া থাকতো বলে জানা যায়। 

এ বিষয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আমরা খবর পেয়ে দ্রুত ধানক্ষেত থেকে ঐ তৃতীয় লিঙ্গ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF