Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : মানবতার সেবায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন: ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত ‎

মানবতার সেবায় তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন: ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত ‎
চাঁদপুরের ফরিদগঞ্জে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে তরুণদের সংগঠন ‘তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন’।বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সংগঠনটির উদ্যোগে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প।
‎
‎ক্যাম্পে স্থানীয় শিক্ষার্থী, সাধারণ মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তের গ্রুপ জানার পাশাপাশি রক্তদানে উৎসাহিত করা হয় উপস্থিত সকলকে।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ।
‎
‎তিনি বলেন, “তরুণদের এই মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। মানবতার সেবায় এগিয়ে আসাই প্রকৃত দেশপ্রেম।”
‎
‎লায়ন হারুনুর রশিদের অনুপ্রেরণামূলক উপস্থিতিতে তরুণদের এই মহৎ আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
‎
‎‘তারুণ্যের ছোঁয়া ফাউন্ডেশন’ জানায়, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
‎
‎শেষে আয়োজকরা বলেন—
‎“তারুণ্যের জয় হোক, মানবতার সেবা চলুক নিরন্তর!” 
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF