Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : আত্ম সমালোচনা

আত্ম সমালোচনা
(সুত্রঃ আমার জন্মদাতা পিতা কবি ডাঃ আঃ হালিম মাস্টার-কে উৎসর্গীত)

অন্যের ব্যবহার মন্দ বলে নিজে মন্দ হলে-
আপন জীবন নষ্ট হবে ;  যাবে রসাতলে,
হবে তোমার জীবন ধারা হিতে বিপরীত-
ব্যর্থ প্রয়াসে পাবেনা তুমি জীবনের ভীত!

সুন্দর তুমি বলে সবাই! ব্যবহার তব মন্দ-
এ কথায় করা যাবেনা  কারো সাথে দ্বন্দ্ব,
দেখাতে হবে সুদূর প্রসারী মননশীল মন-
তবেই বুঝবে সবে তোমার হৃদয় ওজন।

ব্যর্থতাকে সার্থক করবে ধৈর্য ও বুদ্ধিমত্তায়-
সুসংগঠিত ও প্রত্যাশিত সমাজ ব্যবস্থায়,
পাবে ধন্যবাদ সকল মহলের স্বসম্মানে-
হবে মহৎ নেকাত্মায় সবার দোয়ার বানে।

তুমি হবে সুন্দর সবার হৃদয়ের নীড়ে-
হই-চই পড়ে যাবে চারি দিকে তব ঘিরে,
হবে মন্দ;বাধবে দ্বন্দ্ব খারাপ কবে লোকে-
তুমি নিগৃহীত হবে  এ ধরায় লোক চোখে।

খারাপের সাথে ভাল থাকলে সঙ্গ দোষে-
ভাল যায় নাকি! খারাপের সাথে মিশে,
তুমি হও ভালো সৎ সঙ্গে সুন্দর পরিবেশে-
করবে বরণ তোমায়  সবাই স্বস্নেহে ভালোবেসে.....
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF