গাজীপুরের কুখ্যাত গার্মেন্টস কর্মী রাইডার ইমন নিজেকে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতিষ্ঠিত করার ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীন ৭১ অনলাইন নিউজ পোর্টাল গ্রুপ থেকে বহিষ্কারের পর এই ব্যক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাকিবুল ইসলামকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রকাশ্যে হত্যার হুমকি পর্যন্ত প্রদান করেছে।
তথ্য অনুযায়ী, রাইডার ইমনের প্রকৃত নাম মোঃ আনোয়ার পারভেজ চৌধুরী। একসময় দোকানে দোকানে মাল সরবরাহ করা এই ব্যক্তি বর্তমানে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করছে। কিন্তু নিজেকে “JSB Television” নামের ভুয়া ফেসবুক পেজের সম্পাদক পরিচয়ে চালিয়ে যাচ্ছে।
এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে সামাজিক মাধ্যমে অপপ্রচার, হুমকি-ধমকি ও বিভ্রান্তি ছড়াচ্ছে। একজন সাধারণ শ্রমিক হয়েও সাংবাদিকতার নাম ভাঙিয়ে মানুষের মানহানি ঘটানো এবং সংগঠনের ভাবমূর্তি নষ্ট করাই তার মূল উদ্দেশ্য বলে অভিযোগ উঠেছে।
এমন ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সম্মান ও পেশার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। প্রশাসনের প্রতি দাবি, এই ভুয়া সম্পাদক ও প্রতারকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।