Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : হবিগঞ্জ জেলার বাহুবলে শিশুরদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

হবিগঞ্জ জেলার বাহুবলে শিশুরদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
হবিগঞ্জ জেলার বাহুবলে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।  গতকাল মঙ্গলবার সন্ধ্যাা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে বাহুবল বাজার রণক্ষেত্র পরিণত হয়। 

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাহুবল বাজারে বড়ইউরি গ্রামের শিশুর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাহুবল গ্রামের এক শিশুর ঝগড়া হয়। বিষয়টির জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।  দুইঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ বাহুবল বাজার রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF