হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি, মাদক নিয়ন্ত্রণ, ড্রেজার কার্যক্রম, ইভটিজিং এবং রাত ১০টার পর ইউনিয়ন পর্যায়ের বাজারে চায়ের দোকান খোলা রাখা সংক্রান্ত বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়। এসব বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও নিয়মিত তদারকি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।