Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : হবিগঞ্জে যৌথ বাহিনীর হাতে আটক দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

হবিগঞ্জে যৌথ বাহিনীর হাতে আটক দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি
জুলাই আন্দোলনের এক‌টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মামুন আহমেদ (বাঁয়ে) ও মাহবুবুর রহমান জুলাই আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরে একটি সংঘর্ষে হতাহতের ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার দুই আসামিকে হবিগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে।

 এর ১৮ ঘণ্টা পর দুই আসামিকে ছেড়ে দিয়েছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সোমবার রাতে হবিগঞ্জ সদর থানা থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়।

ওই দুই আসামি স্থানীয় যুবলীগ নেতা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ওই দুই আসামি হলেন মামুন আহমেদ (৩৮) ও মাহবুবুর রহমান ওরফে রানা (৪০)। তাঁদের ছেড়ে দিতে পুলিশকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলামের বিরুদ্ধে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন দাবি করেছেন, ওই আসামিদের আটক করা হয় ভুল তথ্যের ভিত্তিতে। হত্যা মামলার আসামি হলেও তাঁরা ঘটনার সঙ্গে জড়িত নন। প্রকৃতপক্ষে তাঁরা বিএনপি পরিবারের সদস্য।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ঢাকার মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। 

ওই ঘটনায় চলতি বছরের ৩ জুলাই স্থানীয় বাসিন্দা আশিক মিয়া বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শতাধিক নেতা–কর্মীকে আসামি করা হয়। এ মামলায় হবিগঞ্জ সদর উপজেলার আব্দবকাই গ্রামের মামুন আহমেদ ১৮ নম্বর ও মাহবুবুর রহমান ২১ নম্বর আসামি। এজাহারে মাহমুদুর রহমানকে লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহসভাপতি ও মামুন আহমেদকে একই কমিটির সদস্য উল্লেখ করা হয়েছে।

এ মামলার আসামি হওয়ায় গত রোববার দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মামুন আহমেদ ও মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে। ওই দিন দিবাগত রাত দুইটায় সেনাবাহিনী তাঁদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে। তাঁদের আটকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF