ভোলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলার যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী ও যুব সংগঠকদের নিয়ে “মতবিনিময় সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. মানিকহার রহমান।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো যুব সমাজ। সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করে একটি কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার যুব প্রশিক্ষণার্থী, আত্মকর্মী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।
এ সময় আইসিডিএস-এর নির্বাহী পরিচালক মর্তুজা খালেদ বলেন, “যুবকদের আইনের বেড়াজালে ফেলার বদলে তাদের জন্য গড়ে তুলতে হবে সুযোগ ও সম্ভাবনার পথ। এজন্য প্রয়োজন যুববান্ধব কর্মসূচি ও বাস্তবভিত্তিক উদ্যোগ।
এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যুব উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলো জেলার অন্যতম বেসরকারি সংগঠন “স্বাধীন যুব উন্নয়ন সংস্থা”– যারা দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
এই মতবিনিময় সভার মাধ্যমে যুব উন্নয়নের নানামুখী দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।