Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : রাখালগাছিতে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাখালগাছিতে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট সদর উপজেলার ৯নং রাখালগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ড কর্তৃক আয়েজিত জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় যতীনের মোড়ে রাখালগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শুকুর আলী ফকির এর সভাপতিত্বে ও সদর থানার ছাত্রদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, সাংগঠনিক সম্পাদক শেখ মহিদুল ইসলাম, রাখালগাছি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খান গোলজার আলী, বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ ঢালী, খানপুর ইউনিয়ন বিএপি'র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল শেখ, যুবদল নেতা মিজানুর মাহমুদ রাজন, বিএনপি নেতা আব্দুল গফুর ফকির, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ আনছার  আলী, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, তরিকুল মোল্লা প্রমুখ। এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও  মহিলাদলের কর্মীরা উপস্থিত ছিলেন।


মহিলা দলের মতবিনিময় সভায় বক্তরা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলাদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের মধ্যে সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করতে হবে।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF