Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : ভালুকায় শ্রমিদলের হস্তক্ষেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ কর্মসূচী নিয়ন্ত্রণ

ভালুকায় শ্রমিদলের হস্তক্ষেপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ কর্মসূচী নিয়ন্ত্রণ

ময়মনসিংহের ভালুকায় সোমবার সকাল ১০ টার দিকে ভালুকা পৌর এলাকার শেফার্ড কারখানার সামনে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহা-সড়ক অবরোধ করেন।


প্রতক্ষদোষীরা জানান ২০ তারিখ বেতন দেওয়ার কথা ছিলো কিন্তু ২৩ তারিখ বেতন দেওয়ার কথা বলার কারণে ও নির্দিষ্ট সময়ে বেতন না দেওয়া হলে কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।


আবরোধের ভালুকা মডেল থানা পুলিশের একটি চৌকুশ টিম ও সেনাবাহিনীর সদস্য এবং খবর শুনে তাৎক্ষণিক ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সহ সভাপতি ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজন ঘটনাস্থলে  উপস্থিত হয়ে উক্ত কারখানার জিএম মুখলেছুর রহমানের সাথে আলোচনা করে এবং পরবর্তীতে শ্রমিকদের সাথে আলোচনা করেন।


আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ পরামর্শে নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার আশ্বাস দেন এবং শ্রমিক দের বিভিন্ন দাবি মেনে নেন। পরে আন্দোলনত শ্রমিকরা যার যার কাজে ফিরে যান।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF