Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা- খোন্দকার আকবর হোসেন বাবলু

৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা- খোন্দকার আকবর হোসেন  বাবলু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও  আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কলিয়া পাবলিক উচ্চ মাঠে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ  পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং দেশের জন্য একটি সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।  আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কিছু সংস্কারের বিষয় আছে। একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের বিষয়ও আছে। আমরা আশা করি, তারা তাদের মূল দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন।’

এসময় খোন্দকার বাবলু আরও বলেন-ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতির প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন। গত ১৫ বছর দেশে উন্নয়নের নামে লুটপাট, দমননীতি ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। জনগণই হচ্ছে বিএনপির শক্তি। সুতরাং জনগণের বিপদ আপদে কাছে থেকে তাদের সমর্থন আদায় করতে হবে।

উপজেলা কলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এ্যাড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম কুন্টু।

এসময় আরও উপস্থিত ছিলেন-যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম,ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন,শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক,জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ,দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি কে.এম চানমিয়া মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম,চকমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,বিএনপি নেতা এ্যাড. সেলিম দেওয়ান,জেলা কৃষক দলের সদস্য মো.লিটন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক  মো. শাহিনুর রহমান,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন সৈকত,কলিয়া ইউনিয়ন বিএনপি নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম, জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক,যুবদল নেতা মো. কামাল হোসেন,বিএনপি নেতা হিমোন খান,শ্রমিকদল নেতা বদিয়ার রহমান, উপজেলা শহীদ জিয়া প্রজম্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF