Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : পাবনায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

পাবনায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
পাবনায় বুধবার (৮ অক্টোবর ২০২৫)
ভুল চিকিৎসায় সাত মাস বয়সী সাব্বির নামে শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে। পাবনা 
অভিযোগে জানা যায় যে, পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় সাত মাস বয়সী সাব্বির নামে এক শিশুর মৃত্যুর ঘটেছে।  বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়ার তিন ঘণ্টার মধ্যেই শিশু সাব্বির  মারা যায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, শিশুটি নিউমোনিয়া ও হৃদযন্ত্রে ছিদ্র (হার্ট হোল) জনিত জটিলতায় মারা গেছে।

হাসপাতাল সূত্রে আরো জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের রনি মোল্লা তার সন্তান সাব্বিরকে ঠাণ্ডাজনিত সমস্যায় দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. পরিমল পান্ডে শিশুটিকে দেখে দায়িত্বপ্রাপ্ত নার্সকে ইনজেকশন পুশ করতে বলেন। ইনজেকশন প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই শিশুটির অবস্থার অবনতি ঘটে এবং পরে সে মারা যায়।

এ বিষয়ে ডা. পরিমল পান্ডে বলেন, “শিশুটি নিউমোনিয়া ও হার্টে ছিদ্র নিয়ে ভর্তি হয়েছিল। এটি ভুল চিকিৎসার ঘটনা নয়।”

তবে মৃত শিশুর স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তি করার পর তিন
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF