Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা’র মাকসুদের হাতে এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা’র মাকসুদের হাতে এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড

পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে “এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছে ভোলা জেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। এ উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন মহোদয়ের হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করা হয়।


অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর মধ্যে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখায় সবার নজর কাড়ে। সংগঠনটি দীর্ঘদিন ধরে ভোলা জেলায় পরিবেশ সচেতনতা, বৃক্ষরোপণ কর্মসূচি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টি এবং টেকসই উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।


পুরস্কার গ্রহণ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই অর্জন শুধু একটি সংস্থার নয়, বরং ভোলা জেলার প্রতিটি তরুণের সম্মান। তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে পরিবেশ রক্ষায় কাজ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। পরিবেশ রক্ষায় তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। এই ধরণের কর্মকাণ্ডই ভবিষ্যতে বাংলাদেশকে আরও সবুজ ও পরিচ্ছন্ন করে তুলবে।


উল্লেখ্য, এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন সংগঠনকে পরিবেশবান্ধব উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF