Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : চিকিৎসা সেবায় এক ধাপ এগিয়ে মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার

চিকিৎসা সেবায় এক ধাপ এগিয়ে মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার

কিশোরগঞ্জে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে আধুনিক চিকিৎসা পরীক্ষার নতুন প্রতিষ্ঠান মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক পরীক্ষার নতুন প্রতিষ্ঠান মেডিকো স্পেশালাইজড ডায়াগনস্টিক  অ্যান্ড কনসালটেশন সেন্টার। শহীদ সৈয়দ নজরুল ইসলাম  মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এই প্রতিষ্ঠানে এক ছাদের নিচে পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ সুবিধা 

চালু করা হয়েছে।


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, মেডিকো সেন্টারে যুক্ত করা হয়েছে উন্নতমানের ১২০ স্লাইস সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে (DR), 8D  আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি, এবং ১২ চ্যানেল হোল্টারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি। 


এখানে রোগীদের পরামর্শ দিচ্ছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক চিকিৎসক। তাঁদের মধ্যে রয়েছেন- ডা. সাদিয়া ডোরা (গাইনি ও প্রসূতি), ডা. এস. এম. 

মাহবুবুল হাসান (মেডিসিন ও হৃদরোগ), ডা. মামুনুর রশিদ  (জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি), ডা. আনন্দ বসাক  (বক্ষব্যাধি), ডা. নাদিরুজ্জামান হিমেল ফকির (মেডিসিন ও  চর্মরোগ) এবং ডা. গাভীর আহমেদ (চর্ম ও যৌন রোগ)। 


সেন্টারটির এক চিকিৎসক বলেন, “জেলা পর্যায়ে এখন অনেক রোগী বিশেষায়িত পরীক্ষা বা চিকিৎসার জন্য ঢাকায় যেতে বাধ্য হন।


আমরা চাই কিশোরগঞ্জের মানুষ যেন এখানেই মানসম্মত  চিকিৎসা সেবা পান।” স্থানীয় নাগরিক ও রোগীরা বলছেন, উন্নত  প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি জেলার স্বাস্থ্যসেবার  মান উন্নয়নে ভূমিকা রাখবে।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF