Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ইলিশ ধরার সময় ৮ হাজার মিটার জাল ধ্বংস

নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ইলিশ ধরার সময় ৮ হাজার মিটার জাল ধ্বংস
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ধ্বংস করা হয়ছে।

সোমবার (৬ অক্টোবর) জেলা মৎস্য অফিসার মো. সাইফুল রহমান এর নেতৃত্বে উপজেলার যমুনা নদীতে অভিযান চালানো হয় । 

এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন,দৌলতপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,দৌলতপুর থানা পুলিশ,নৌ পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযান সূত্র জানা যায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘মা ইলিশ রক্ষায় দৌলতপুর  উপজেলার যমুনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF