Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৮০ বছর বয়সী বৃদ্ধা মহিলার মাথা ফাটালেন যুবদল নেতা, থানায় অভিযোগ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৮০ বছর বয়সী বৃদ্ধা মহিলার মাথা ফাটালেন যুবদল নেতা, থানায় অভিযোগ

 হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শী ইউনিয়নের এনাতাবাদ গ্রামে পূর্ব শত্রাতার জেরে ৮০ বছর বয়সী হামিদা বেগম নামে এক বৃদ্ধা মহিলার মাথা ফাটালেন নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিটু (ওরপে মিটু মিয়া)। আহত অবস্থায় বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 

এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা মহিলার ছেলে টুনু মিয়া। গত ৪ অক্টোবর সকালে ঘটনাটি ঘটেছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, কুর্শী ইউনিয়নের মৃত আতাউর রহমানের পুত্র জুনু মিয়া (৪৩) এবং একই গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র আবুল কালাম মিটু ওরপে মিটু মিয়া (৪১) দলীয় প্রভাব কাটিয়ে জোরপূর্বকভাবে মোঃ টুনু মিয়ার জায়গাজমি দখল করার চেষ্টা করছে। এ ঘটনায় আদালতে মামলা মকদ্দমা চলমান আছে। এরই জের ধরে বৃদ্ধা মহিলার উপর হামলার ঘটনা ঘটে।

 অভিযোগে আরো জানা যায়, মোঃ টুনু মিয়ার নালিশা ভূমিতে থাকা বিভিন্ন জাতের গাছ, গাছের ডাল, পুকুরের মাছ জোরপূর্বক নিয়ে যায় আবুল কালাম মিটু গং। পরবর্তীতে টুনু মিয়ার পরিবারকে খুনের হুমকি দিলে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় মামলা করেন টুনু মিয়া। উক্ত মামলার পর হাইকোর্ট থেকে নালিশা জায়গার উপর ১০৭ ধারায় প্রসেডিং ড্র এবং ১৪৪ ধারায় গ্রেফতারী পরোয়ানাসহ ১১৭ (সি) ধারায় শান্তি ভঙ্গ করিবে না মর্মে বন্ড আদায়ের আদেশ থাকার পরও বিবাদীরা উক্ত আদেশের তোয়াক্কা না করে নালিশা ভূমি জোরপূর্বক দখল করার জন্য বিবাদীকে খুন করার হুমকি দেয় এবং ৮০ বছর বয়সী বৃদ্ধা হামিদা বেগমকে গুরুতর আহত করে। সুষ্ঠু তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী মোঃ টুনু মিয়া ও তার পরিবারের লোকজন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF