Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : এশিয়া কাপে নাকভির অবস্থান আলোচনায়, পুরস্কার হিসেবে স্বর্ণপদক প্রদান

এশিয়া কাপে নাকভির অবস্থান আলোচনায়, পুরস্কার হিসেবে স্বর্ণপদক প্রদান

চলমান এশিয়া কাপে ট্রফি নিয়ে নাটকীয় মুহূর্তের জন্ম দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিএসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানালে তিনি মঞ্চ থেকে ট্রফি সরিয়ে নেন। ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে সম্মাননা পেতে যাচ্ছেন পিসিবি প্রধান।


করাচিতে নাকভিকে সম্মাননা জানাতে আনুষ্ঠানিক এক পুরস্কার বিতরণীর আয়োজনের পরিকল্পনা চলছে। যেখানে তাকে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’ প্রদান করা হবে। ওই অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকেও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।


এশিয়া কাপ ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি ট্রফি ও বিজয়ীদের মেডেল নিজের হোটেল কক্ষে নিয়ে যান। পরে ট্রফি ও পদক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হলেও, সেগুলো কখন ও কীভাবে ভারতের কাছে পৌঁছাবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি।


পাকিস্তানের গণমাধ্যম দ্য নেশন-এর প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল নাকভিকে সম্মাননা দেওয়ার বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ, তখন নাকভির অবস্থান জাতীয় গৌরব পুনরুদ্ধার করেছে।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF