Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-তোজাম্মেল হক তোজা

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে-তোজাম্মেল হক তোজা

মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা বাসীর আয়োজনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (৪ অক্টোবর) বিকালে দৌলতপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


শুভেচ্ছা সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা।


প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, এই গণসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রতিকূল আবহাওয়ায়ও এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে, জনগণ পরিবর্তন চায় এবং বিএনপির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। আগামী দিনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাজপথে থেকে রাষ্ট্র মেরামতের এই রূপরেখা বাস্তবায়নে কাজ করে যাবে বলেও জানান তিনি। 


তিনি আরও বলেন-যাদের গত ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি, তারা এখন মনোনয়নের জন্য তৎপর হয়ে তৃণমূলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।  বিএনপি ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।একই সঙ্গে আমি সবাইকে আহ্বান জানাই- আসন্ন নির্বাচনে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সজাগ থাকুন। জনগণের শক্তিই হবে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার।


এ সময় আরও উপস্থিত ছিলেন- দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. নুরুজ্জামান রাশেদ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক  সাদেকুর রহমান (তুলা), কৃষক দলের  সাবেক সদস্য সচিব মির্জা বাদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF