বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনপুরা ও চরফ্যাশনের তিনবারের সাবেক সংসদ সদস্য আল হাজ্ব নাজিম উদ্দিন আলম তার আগমন উপলক্ষ্যে হাজির হাট বাজারে জনতার ঢল ও জনসমদ্রের পরিনত হয়েছে। মনপুরা বিএনপির সাবেক সভাপতি আল হাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী এবং মনপুরা বিএনপির সঙ্গ-সংগঠনের নেতাকর্মিগন এ পথসভায় নেতৃত্ব দেন। এসময় মনপুরা বিএনপির পার্টি অফিসের সামনে হাজার হাজার জনসমদ্রের পরিনত হওয়া দুর-দুরান্ত থেকে ছুটে আসা মানুষের মাঝে বক্তব্য রাখেন, বক্তব্যের শুরুতে তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি পবিত্র কোরআনের কিছু আয়াত তোলে ধরেন তোমরা কত বড় কৌশলী আমি মহা কৌশলী ( সূরা ইমরান ৫৪) তারপর তিনি আরো বলেন এই মনপুরা রাস্তা ছিলনা আমি রাস্তা করিয়েছি বিদ্যুৎ ছিলনা ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি। ইউনিয়ন পরিষদ ভবন ছিলনা তা ব্যবস্থা করিয়ে দিয়েছি। স্কুল কলেজের ব্যবস্থা করে দিয়েছি আমি কি ভোট চাইতে পারি না আপনাদের কাছে। আমার বাহিরে কি কেউ ভোট চাইতে পারে। এরপর বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বাধীন ৭১ কে বলেন।
পিআর নামে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা হচ্ছে। ইসলামি দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার কারন হতে পারে নির্বাচন পিছানোর একটি বাহানা অথবা নির্বাচন কে বানচাল করার একটা বাহানা। এই দেশের জনগণ চায় তাদের নেতাকে চিনতে। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনের ঐ ধোকা খাবে না।
পথসভায় উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর আলম শাহীন, মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিক, মোটর চালক দলেন সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন খোকন সহ সকল অঙ্গ সংগটনের নেতা কর্মি।
এরপর মনপুরা উপজেলার শ্রী শ্রী মহাপ্রভুর সেবাশ্রম মন্দিরে গিয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৯ টি মন্দিরে গিয়ে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা দেন।
দূর্গাপূজা উৎসবে উপস্থিত থাকা সকল হিন্দুকে বলেন। আমাদের নেতা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন সেখানে ১৬ দফাতে বলা হয়েছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
মন্দির পরিদর্শন শেষে তিনি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর বাসায় ৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন।