Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : খুলনায় বাস্তহারা কলোনির উচ্ছেদ অভিযানে জনতার সাথে পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত

খুলনায় বাস্তহারা কলোনির উচ্ছেদ অভিযানে জনতার সাথে পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত

আজ( ২১ সেপ্টেম্বর) রবিবার সকাল ১০:০০ ঘটিকায় খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষে পুলিশ ও কলোনির বাসিন্দাদের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার সকালে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরু থেকেই টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষের শুরু হয়।
এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডেজার গাড়ি ভাঙচুর করে কলোনির বাসিন্দারা। 

স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দিবে না। পুলিশ বলছে ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় খুলনার মুজগুন্নির বাস্তুহারার প্রায়  ২ একর জায়গায় বাস করছেন প্রায় ২০০ পরিবার। তবে ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করেন।
 
কিন্তু ৩৫ বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি বলে দাবি জানান  সেখানকার ৪২ প্লট মালিকগণ
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF