অদ্য মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ০৩:০০ ঘটিকার সময় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ভোলা জেলা শাখা ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ভোলা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সকল পূজা মন্ডপে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সকলকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনসহ পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা-সহ দর্শনার্থীগণ নির্বিঘ্নে যাতে পূজ উদযাপন করতে পারে সে বিষয়টি নিশ্চিতকল্পে সভায় আলোচনা হয়।
পুলিশ সুপার মহোদয় আসন্ন দুর্গা পূঁজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পূঁজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সকল পদক্ষে