Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : নৌকার দাদনের টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মুমূর্ষু ৩

নৌকার দাদনের টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মুমূর্ষু ৩

ভোলার মনপুরায় নৌকার দাদনের টাকা লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। 
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া রহমানপুর গ্রামের জনু চৌকিদারের ছেলে কালু চৌকিদার ও কামাল চৌকিদারকে মারধর করেন চর গোয়ালিয়া গ্রামের ওহাব আলী রাড়ির ছেলে নাছির রাড়ি ও সেলিম রাড়ি। 
স্থানীয়রা জানান, কালু চৌকিদার নাছির রাড়ির কাছ থেকে দাদনে ১ লাখ ৩০ হাজার টাকা নেন। তবে দীর্ঘদিন তার গদিতে মাছ না দেওয়ায় ক্ষুব্ধ হয় নাছির। আজ এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে নাছির রাড়ির লোকজন কালুর নৌকা আটকায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে কালু চৌকিদারসহ তার পক্ষের তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন কালু চৌকিদার, কামাল চৌকিদার ও কালু চৌকিদারের স্ত্রী। আহতদের উন্নত চিকিৎসার জন্য  চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আহসান কবির বলেন," মারামারির ঘটনা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই এবং ঘটনা সততা পেয়েছি। তবে কোন অভিযোগ না আসায় আমরা আইনের ব্যবস্থা নিতে পারেনি। অভিযোগ আসলে আমরা তদন্ত স্বপক্ষে ব্যবস্থা নিব। "

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF