Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : চাঁদপুর হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের এজিএম ও ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত।

চাঁদপুর হাইমচর  উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের এজিএম ও ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো চাঁদপুর জেলার হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স-২০২৫। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। 

প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বেপজার সাবেক সদস্য এজেডএম আজিজুর রহমান।এর আগে সকালের সেশনে ক্যারিয়ার কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনের উপদেষ্টা মো: মাহবুব-উল-আলম।বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দেওয়ান। 

আলোচক হিসেবে বক্তব্য দেন কর্পোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ,বিসিএস ক্যাডার মোহাম্মদ কামাল হোসাইন এবং এডভোকেট মোহাম্মদ নেওয়াজ শরীফ। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য লোকমান হোসেন,সাবেক সভাপতি জিয়াউর রহমান,সাহেব মোঃসোহেল, বুলবুল ইসমাইলসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বর্ষসেরা সংগঠক হিসেবে ৮ কার্যনির্বাহী সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন— নিশাত নাবিলা, শারমিন আক্তার, সোহাগ হোসেন, মেহেরুন্নেসা আকা, ইলিয়াস রেজা, ইমরান হোসাইন, জাফর আহমেদ ও রেদওয়ানুর রহমান।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF