Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : ভোলা টাউন স্কুলে জিপিএ-৫ জয়ীদের তারুণ্যের মঞ্চ

ভোলা টাউন স্কুলে জিপিএ-৫ জয়ীদের তারুণ্যের মঞ্চ
ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

গেলো বুধবার ২৭ আগস্ট সকাল ১০টায় বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব রকিবুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মো: মহিউদ্দিন।উপস্থিত ছিলেন জনাব আবদুল কুদ্দুস,প্রকল্প পরিচালক হযরত আনাস বিন মালেক (রাঃ)ইসলামিক কমপ্লেক্স।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক জনাব মোঃ তোফাজ্জল হোসেন, ক্যাম্পাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুছা কালিমুল্লাহ।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আবির হোসেন, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী মেহেবুবা আনজুম (ফিহা) সহ আরো কয়েকজন, 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো: হেলাল উদ্দিন এবং সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: ফারজানা বেগম।

অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ফারজানা বেগম
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF