Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫  উদযাপিত
১২ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবারও বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে বীরগঞ্জ উপজেলায় "প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে উৎসবমুখর পরিবেশে "জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫” উদযাপিত হয়েছে । 

আলোচনা, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, বে-সরকারি সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তাগন। 

অনুষ্ঠান শেষে বীরগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ আত্বকর্মী হিসেবে আনছারুল ইসলাম, গ্রাম/মহল্লা : ধুলাউরী, ডাকঘর: ভোকনগর, উপজেলাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর, শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে বীরগঞ্জ যুব ফোরাম, গ্রাম/মহল্লাঃ সুজালপুর ১ নং ওয়ার্ড উপজেলা: বীরগঞ্জ জেলা : দিনাজপুর, শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে মোঃ মোস্তাকিম ইসলাম, সভাপতি, দিক যুব কল্যাণ সংঘ, গ্রাম/মহল্লা : চকমহাদেব , ডাকঘর: লাটের হাট, উপজেলাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর-কে সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জমিল উদ্দীন মন্ডল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন অধিদপ্তর বীরগঞ্জ, দিনাজপুর।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF