Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : দেশের সকল সংবাদকর্মী ভাই বন্ধু দের আহ্বান করছি আমার এই ক্ষুদ্র লেখাটুকু পড়া এবং পাশাপাশি মতামত দেওয়ার জন্য

দেশের সকল সংবাদকর্মী ভাই বন্ধু দের আহ্বান করছি আমার এই ক্ষুদ্র লেখাটুকু পড়া এবং পাশাপাশি মতামত দেওয়ার জন্য
প্রিয় সংবাদকর্মী ভাই ও বন্ধুরা  
আসসালামু আলাইকুম

দেশে চলমান প্রতিহিংসার রাজনীতির কবলে পড়ছেন আমার সংবাদকর্মী ভাই ,বন্ধুারা,বর্তমান দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতই লাজুক যে তাদের ডিউটির অবহেলার কারণে সমগ্র বাংলাদেশে শুরু হয়েছে গুম,খুন, ছিন্তাই, ধর্ষণ নিপীড়ন এর ঘটনা।

আর এই সব ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে দেশের বিভিন্ন জেলায় আমার সংবাদকর্মীরা আহত ও নিহত হচ্ছেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাদেরকে বলা হয়, বলাহয় সমাজের আয়না। আর এই আয়নায় দেশের বড় বড় আমলা রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী সহ সকলের চরিত্র ভেসে আসে। তাই সংবাদকর্মীর উপর সব সময় রাগোনিত মনোভাব নিয়ে থাকেন নেতা, নেত্রী, ও আমলারা।

আর কত সংবাদকর্মী লাঞ্ছিত হলে আর কতো সংবাদকর্মী নিহত হলে প্রাণীকুলের শ্রেষ্ঠ জীব মানবজাতির বিবেক খুলবে। দেশের বিভিন্ন জেলায় অনেক সংবাদকর্মীর সংগঠন রয়েছে তারা শুধু নিজের আখের গোছা নিয়ে ব্যস্ত থাকে।

আমি মাটি মামুন মনে করি দেশের প্রিন্ট মিডিয়া,ইলেক্ট্রনিক মিডিয়া,ও অনলাইন মিডিয়ার সকল সংবাদকর্মী ভাই বন্ধুরা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তাহলে দেশে সংবাদকর্মীর উপর হামলা তো দুরের কথা চোখ তুলে তাকানোর সাহস পাবেনা। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

প্রয়োজনে যার যার অবস্থান কলম বিরতি দিতে আমরা বাধ্য থাকিব আমরা ইনশাল্লাহ। আহবানে মাটি মামুন বাংলাদেশ প্রেস ক্লাব মহানগর শাখা রংপুর।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF