Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : কিশোরগঞ্জে তাজুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কিশোরগঞ্জে তাজুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কিশোরগঞ্জের সদরে মো. তাজুল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকায় রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাজুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অটোরিকশাচালক তাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়। কিন্তু গভীর রাতেও সে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করে।

 আজ বুধবার সকালে সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা রাস্তার পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ জানতে কাজ করে যাচ্ছে পুলিশ। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF