Logo
প্রিন্টের তারিখ: 24 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা: দিনাজপুরে ধর্মীয় উৎসবের মহামিলন

মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা: দিনাজপুরে ধর্মীয় উৎসবের মহামিলন
দিনাজপুরে শ্রাবণ মাসের শেষ আজ সোমবার অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের বার্ষিক ধর্মীয় উৎসব — মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নান যাত্রা। এই উৎসবের মূল আকর্ষণ শিব লিঙ্গকে বিশেষভাবে পবিত্র জল দিয়ে স্নান করানো।

উৎসবটি অনুষ্ঠিত হয় দিনাজপুর শহরের আনন্দ সাগর এলাকায় অবস্থিত শিব মন্দিরে। মহাস্নান যাত্রার আগের দিন ভক্তরা পায়ে হেঁটে প্রায় ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে বীরগঞ্জ উপজেলার মহুগাঁও মহাশ্মশান পুনর্ভবা নদী থেকে জল সংগ্রহ করেন। সেই জল দিয়েই পরদিন শিব লিঙ্গকে স্নান করানো হয়।

"বোম বোম" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর ও আশপাশের এলাকা। শুধু দিনাজপুর নয়, আশেপাশের জেলা থেকেও বহু ভক্ত এই উৎসবে অংশ নিতে আসেন। ধর্মীয় ভক্তি, ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানে ভরপুর এই উৎসব দিনাজপুরের অন্যতম বড় ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF