Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : ভোলার মনপুরায় নৌ-বাহিনীর অভিযানে শিশু জিসানের বলৎকারকারী গ্রেফতার ও গুদাম থেকে সত্তর লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

ভোলার মনপুরায় নৌ-বাহিনীর অভিযানে শিশু জিসানের বলৎকারকারী গ্রেফতার ও গুদাম থেকে সত্তর লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

ভোলা, ১৯ জুলাই ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকাণ্ডের ধারাবাহিকতায় ভোলার মনপুরায় পরিচালিত অভিযানে।

মনপুরায় উত্তর  সাকুচিয়া মাস্টার হাট বাজারে শিশুর জিসানের  বলৎকারকারীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌবাহিনী। 

গত ২৮ জুন ২০২৫ তারিখে মনপুরা উপজেলার এক ছোট ছেলেকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে নির্মমভাবে বলৎকার করে।
ভুক্তভোগীর মা গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তথ্য অনুসন্ধান সাপেক্ষে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬ টার দিকে মনপুরায় স্থানীয় বাজার এলাকায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে মোঃ ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়। এছাড়াও, দোকানের সন্নিকটে অবস্থিত একটি গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ, ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোডাউনটি বন্ধ করে অবৈধ জাল জনসমুক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি, আটককৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌ-কমান্ডার বলেন।
দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF