বঙ্গোপসাগরে সৃষ্টি লঘু চাপের কারণে গতকাল সোমবার বিকাল পৌনে ৪টা থেকে খুলনায় ভারী বর্ষণ শুরু হয়।প্রায় দুই ঘন্টা বৃষ্টির ফলে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।
বৃষ্টি ঝরেছে প্রায় রাত দশটা পর্যন্ত এ বিরামহীন বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলবদ্ধতা এতে করে চরম দুর্ভোগে শিকার হতে হয় মানুষের।
খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, আগে থেকে ভারী বৃষ্টির পূর্বভাস ছিল সে তথ্য অনুযায়ী সন্ধ্যা ৬ পর্যন্ত ৫০ মিলিমিটার এবং রাত ৯ টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা খুলনা নগরীর টুটপাড়া, পিটিআই মোড়, রয়েল মোড়, শান্তিধাম মোড়, পূর্ব বানিয়া খামার, বসুপাড়া ফুলবাড়ি গেট মুজগুনি আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সড়কে পানি উঠে যাওয়ায় ভোগান্তি পড়েন পথচারী ও সাধারণ মানুষ যানবাহন চলা চলেও ব্যাপক ভোগান্তি দেখা যায়