Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ভোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অটো চালকের মৃ*ত্যু

ভোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অটো চালকের মৃ*ত্যু
ভোলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক বৃদ্ধ অটো চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মতলব পেশায় একজন অটো চালক। তার বাড়ি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাত ৮ টায় বাড়ি ফিরছিলেন মতলম। এ সময় উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এলাকায় আসলে দুর্বৃত্তরা তার অটো রিকশার গতি রোধ করে তাকে উপর্যপুরী ছুরিকাঘাত করে।

এ সময় তার ডাক-চিকৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF