Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 22, 2026

News Headlines : সম্পাদকের কথা

সম্পাদকের কথা

সম্পাদকের কথা
– জাকিয়া আক্তার, সম্পাদক ও প্রকাশক, স্বাধীন একাত্তর

আমার প্রাণপ্রিয় পাঠক,
আপনাদের সবাইকে “স্বাধীন একাত্তর”-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। একটি পত্রিকার সত্যিকারের শক্তি এর পাঠক, লেখক এবং নির্ভীক সাংবাদিকতার মধ্যেই নিহিত। এই শক্তিকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটি সৎ, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার প্রতিশ্রুতি নিয়ে।

একজন নারী হিসেবে সম্পাদকীয় দায়িত্ব পালন করা সহজ ছিল না। অনেক বাধা, অনেক প্রশ্ন, অনেক দ্বিধার মাঝে থেকেও আমি কলম চালিয়ে গেছি, কারণ আমার বিশ্বাস—সত্য বলার সাহসই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।
ভোলার মাটি ও মানুষের কথা তুলে ধরা, উন্নয়ন ও সমস্যা একসাথে সামনে আনা, সাধারণ মানুষের কষ্ট-সুখের প্রতিবেদন ছাপানো—এই দায়িত্ব আমি নিজের দায়িত্ব মনে করি।

আজকের ডিজিটাল যুগে সংবাদ যেমন দ্রুত ছড়ায়, তেমনি ভুল তথ্যও সহজে ছড়াতে পারে। তাই আমরা যাচাই-বাছাই করে, দায়িত্ব নিয়ে প্রতিবেদন প্রকাশে বিশ্বাস করি। কোনো রাজনৈতিক পক্ষ নয়, আমরা সাধারণ মানুষের পক্ষে।
আমাদের বিশ্বাস, সংবাদপত্র শুধু খবর ছাপায় না, এটি সমাজের আয়না। সেই আয়নায় আমরা চাই একটি সচেতন, সহানুভূতিশীল ও উন্নয়নমুখী সমাজ প্রতিফলিত হোক।

আপনাদের বিশ্বাস, মতামত ও সমালোচনা আমাদের চলার পথ আরও মসৃণ করবে।
“স্বাধীন একাত্তর”-এর পাশে থাকুন, সত্যের পক্ষে থাকুন।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF