Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 24, 2026

News Headlines : আপনি বিষ খেয়ে মরে যান তাহলে কিস্তির টাকা মাফ হয়ে যাবে

আপনি বিষ খেয়ে মরে যান তাহলে কিস্তির টাকা মাফ হয়ে যাবে
ভোলার মনপুরার এক নারী কিস্তির টাকা না দিতে পারায় কোস্ট ফাউন্ডেশনের কর্মী দ্বারা হেনস্তার স্বীকার  হয়ে বিষ পান করেন  মরিয়ম বেগম ( ৪০) নামের এক নারী। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।পরে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাটি ঘটে মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়ন এর দাসের হাট গ্রামে। আহত ঐ নারী দাসের হাট গ্রামের নূরনবী মিয়ার স্ত্রী। 
জানা গেছে গেলো কয়েক মাস আগে কোস্ট ফাউন্ডেশন এর হাজির হাট শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ নেয় মরিয়ম বেগম।নির্দিষ্ট তারিখে কিস্তি দিতে পারেননি তিনি।  ঋণ খেলাপি সহ কোস্ট ফাউন্ডেশন তার কাছে ২৭ হাজার টাকা পাওনা ছিলো।এনজিও কর্মীরা টাকা আনতে গেলে তিনি টাকা দিতে ব্যর্থ হন। ফলে এনজিও কর্মীদের হেনস্তার শিকার হয়ে তিনি বিষ পান করেন। 

মরিয়ম বেগম দৈনিক স্বাধীন একাত্তর কে জানান গতকাল সকালে কোস্ট ফাউন্ডেশন এর ম্যানেজার মনিরুজ্জামান সহ তিনজন কর্মী আমার বাড়িতে আসেন এবং আমাকে কিস্তির টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তখন আমি আমার দুই ছেলের কাছ থেকে ১০০০ টাকা নিয়ে তাদেরকে দিলে তারা বলে আপনার খেলাপি আছে আপনি দুই একদিনের ভিতর আরো ১০ হাজার টাকা দিবেন। তখন আমি বলি আমার কাছে আর কোন টাকা নেই  আমাকে চাপ দিলে আমার  বিশ খাওয়া ছাড়া আমার আর কোন উপায় নেই। তখন তারা বলে আপনি বিষ খেয়ে মরে যান তাহলে কিস্তির টাকা মাফ হয়ে যাবে এবং আমাদের চাকরি ও বাঁচবে। 

মরিয়ম বেগমের স্বামী দিনমজুর নূর নবী জানান,
কোস্ট ফাউন্ডেশন এর ম্যানেজার এবং কর্মীরা প্রতি নিয়ত ঝণ খেলাপি হলেই ওরা মানুষ কে মানুষ মনে করে না মুখে যা আসে তাই বলে মা মাসি ধরে গাল মন্দ করে আজ আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করার কারণেই আমার স্ত্রী বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছে। 

এ ব্যাপারে কোর্স ফাউন্ডেশন এর ম্যানেজার মনিরুজ্জামান জানান,
মরিয়ম বেগম এর কাছে ঋণ খেলাপি সহ ২৭ হাজার টাকা পাওনা আছি। তিনি আমাদের কাছ থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিল। সপ্তায় ১৬০০ টাকা কিস্তি দিতো তিনি। কিন্তুু গত সপ্তাগুলোতে নিয়মিত কিস্তি না দিতে পারায় ঘঠনার দিন দুপুরে আমি এবং আমার মাঠ কর্মী তার বাসায় যাই  এবং ২৭ হাজার টাকা তাকে দিতে বললে তিনি আমাদেরকে ১০০০ হাজার টাকা দেন। বাকি টাকা গুলো দেওয়ার কথা বলে  আমরা চলে আসি। পরে শুনতে পাই তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। 

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান( অনিক) জানান, মরিয়ম বেগমের অবস্থা এখনো গুরুতর। তার শরীরে বিষ পৌঁছে গেছে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা অথবা বরিশাল পাঠানো হবে। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি আহসান জানান,
ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো থানায় কোন অভিযোগ দেয়নি।

All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF