Logo
প্রিন্টের তারিখ: 22 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

News Headlines : ফেসবুকের ‘ভিডিও’ থেকে আর আয় করা যাবে না

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আর আয় করা যাবে না
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ইন্টারনেটের এই যুগে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। সব বয়সি ব্যবহারকারী আছে ফেসবুকের। ফেসবুক শুধু বিনোদনের বা সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। অনেকেই এখান থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।

ফেসবুক (ইংরেজি: Facebook) অথবা ফেইসবুক (সংক্ষেপে ফেবু নামেও পরিচিত), হল মেটা প্ল্যাটফর্মসের মালিকানাধীন বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট, যা ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটিতে বিনামূল্যে সদস্য হওয়া যায়।ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ ও আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।

কেউ পণ্য বিক্রি করছেন, কেউবা কনটেন্ট তৈরি করে আয় করছেন। তবে ফেসবুকের নতুন নিয়মে ভিডিও থেকে আর আয় করা যাবে না। এবার ফেসবুক ব্যবহার করার ধরনে বদল আসতে চলেছে। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, যেভাবে ব্যবহারকারীরা ফেসবুকে ভিডিও পোস্ট করেন কিংবা দেখেন, তাতে আসতে চলেছে বড়সড় পরিবর্তন।

নতুন যে ফিচার আসতে চলেছে তাতে ফেসবুকে আপলোড করা প্রত্যেকটা ভিডিও-সে ছোটই হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। অর্থাৎ এবার থেকে আর ব্যবহারকারীকে ‘ভিডিও‘ কিংবা ‘রিল‘-এর মধ্যে কিছু বেছে নিতে হবে না। কারণ এবার থেকে দুটোই একই হতে চলেছে। অর্থাৎ আয় হবে শুধু রিলস থেকেই।

এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন।

এক সময় রিলসের ক্ষেত্রে টাইম লিমিট ছিল ৬০ সেকেন্ড অথবা ৯০ সেকেন্ড। কিন্তু এখন এমন কোনো কিছুই আর থাকবে না। ব্যবহারকারী চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ অথবা একটি ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে পারবেন। তবে সেই সবকিছুই রিলস হিসেবে আপলোড হবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF